বিল্ডিং এর লে আউট দেওয়ার নিয়ম 2024

 লে আউট কি?What is Building Layout?

লে- আউট হলো যে বিল্ডিং নির্মিত হবে তার সঠিক ড্রয়িং সরাসরি প্রস্তাবিত জমির উপর স্থাপন করতে হবে ।


লে- আউট দেওয়ার পূর্বে আমাদের যে সব
যন্ত্রপাতি ও ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় সেগুলো হল:

1. স্টিল টেপ ১৬' এবং ১০০' লম্বা
2. হ্যামার
3. লাল রং
4. টোটাল ষ্টেশন বা লেভেল মেশিন( অনেক বড় লে আউট জন্য প্রয়োজন)
5. ব্রাশ গ্রীড লাইন মার্কিং এর জন্য
6. নাইলনের সুতা (প্লাস্টিকের হলে ভাল হয়)
7. মাটাম(স্টীলের একটি বড় সমকোন)
8. ওয়াটার লেভেল পাইপ
9. প্লাম্ব বব বা ওলন
10. বাশের খুঁটি ।
11. তাগারি
12. ১ বস্তা সিমেন্ট
13. ১০ cft বালি
14. কর্নিক
15. 10 mm / 12 mm রড 2' করে ( পাইলের পয়েন্ট চিহ্নিত করার জন্য ইত্যাদি।


চিত্র ১

কিভাবে বিল্ডিং লে আউট করতে হয়:

1. প্রথমে আর্কিট্রাকচারাল ড্রয়িং অনুযায়ী জমির মাপ ঠিক আছে কিনা দেখে নিব।

2. রোড লেভেল হতে সাধারনত 3.5' উপরে বিভিন্ন স্থানে লেভেল নিয়ে নিব।

3. এখন আমরা ড্রয়িং A,B,C,D...ও 1,2,3,4....গ্রিড লাইন অনুযায়ী সুতা দিব(3.5' উপরে) চিত্র ১

4. সুতা বাঁধার পর প্রত্যেকটা কোন সমোকন আছে কিনা সেটা দেখতে হবে (মাটাম এবং ৩,৪,৫ পদ্ধতিতে চেক করতে হবে)অথবা কোনাকুনি মাপ ঠিক আছে কিনা চেক করতে হবে। চিত্র ২

5. এক গ্রীড লাইন হতে অপর গ্রিড লাইন ঠিক আছে কিনা সেটা অবশ্যই পুনরায় চেক করতে হবে

6.গ্রীড লাইনগুলো এডজাস্টিং ওয়ালে অথবা ওয়াল না থাকলে বাশের খুটি মাটিতে কমপক্ষে 3 ' প্রবেশ করিয়ে স্থায়ীভাবে গ্রিড লাইন চিহ্নিত করতে হবে

7. উপরোক্ত গ্রীড লইনের রেফারেন্স Architectural ও structural Drawing মোতাবেক কলাম ফুটিং অথবা পাইল এর Layout দিতে হবে।

8. এখন আমরা পাইল পয়েন্ট চিহ্নিত করার জন্য 10mm or 12 mm রড 2' মাটির ভিতরে প্রবেশ করিয়ে,আমরা রডের মাথা 2" বের করে রেখে রডের চারপাশে 6"×6" ঢালাই দিয়ে দিব।এতে করে আমাদের প্রবর্তিতে পাইল পয়েন্ট পেতে সুবিধা হবে। চিত্র ৩
Post a Comment (0)
Previous Post Next Post